NTN BHARAT - News, Facebook Log, News, Media

ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান 'খেলরত্ন’ পুরস্কার পেতে চলেছেন নীরজ চোপড়া

 



 

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম নাম বদলে মেজর ধ্যানচাঁদের নামে আত্মপ্রকাশ করতে চলেছে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান 'খেলরত্ন' ৷সূত্রে খবর, নাম বদলে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান এবার উঠছে নীরজ চোপড়ার হাতে তবে অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেওয়া নীরজ ছাড়াও খেলরত্ন পাচ্ছেন ২০২০ টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী আরও তিন এঁরা হলেন রবি কুমার দাহিয়া, লভলিনা বরগোঁহাই এবং পিআর শ্রীজেশ এক বিশ্বস্ত সূত্র খবরটি নিশ্চিত করেছে

তবে অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেওয়া নীরজ ছাড়াও খেলরত্ন পাচ্ছেন ২০২০ টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী আরও তিন এঁরা হলেন রবি কুমার দাহিয়া, লভলিনা বরগোঁহাই এবং পিআর শ্রীজেশ এক বিশ্বস্ত সূত্র সংবাদসংস্থাকে খবরটি নিশ্চিত করেছে

উল্লেখ্য, ২০২০টোকিয়ো অলিম্পিক্সে বর্শা ছোড়ায় দেশকে সোনা এনে দিয়েছেন পানিপথের নীরজ অন্যদিকে কুস্তির ৫৭ কেজি বিভাগে রবি দাহিয়া রুপো এবং বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে লভলিনা ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছিলেন আর ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে পদকজয়ী ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কেরলের শ্রীজেশ।

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন প্রাপকের লম্বা তালিকা এখানেই শেষ হওয়ার নয় দেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন মিতালি রাজ তালিকায় রয়েছে দেশের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর নামও এছাড়া টোকিয়ো প্যারালিম্পিক্সে পদকজয়ী অবনী লেখারা, সুমিত আন্তিল, প্রমোদ ভগত, কৃষ্ণ নাগর, মনীশ নারওয়াল খেলরত্ন পাচ্ছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা

 ৩৫ জন ক্রীড়াবিদ সম্মানিত হতে চলেছেন অর্জুন পুরস্কারে এঁদের মধ্য়ে রয়েছেন টোকিয়ো প্যারালিম্পিক্সে দেশের প্রথম পদকজয়ী প্যাডলার ভাবিনা প্যাটেল, যোগেশ কাঠুনিয়া, সুহাস ইয়াথিরাজ, নিশাদ কুমাররা শ্রীজেশ বাদে ব্রোঞ্জজয়ী হকি দলের বাকিদেরও অর্জুনে সম্মানিত করতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রক উল্লেখ্য, ন্যাশানাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি গত বুধবার নীরজ-সহ ১১জন অ্যাথলিটকে খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল

Post a Comment

0 Comments