পূর্ব মেদিনীপুর: দশমাসের শিশু কন্যার ওপর পাশবিক অত্যাচার পরিচারিকার। বাবা-মায়ের অনুপস্থিতিতে 10 মাসের শিশু কন্যাকে শারীরিকভাবে নির্জাতন করার অভিযোগ উঠল বাড়ির পরিচারিকার বিরুদ্ধে। বাড়ির সিসিটিভিতে ধরা পড়ে হাড় হিম করা এমন ঘটনা। চাঞ্চল্য এলাকায়।
অভিযুক্ত পরিচারিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, বাবা পেশায় চিকিৎসক। থাকেন বাঁকুড়ায়, মা পূর্ব মেদিনীপুর জেলার পাবলিক জেলা স্বাস্থ্য আধিকারিক। দুজনেই কাজের তাগিদে বাইরে চলে যেতেন তাঁদের একরত্তি দশমাসের শিশু কন্যাকে ভাড়া বাড়িতে পরিচারিকার কাছে রেখে।
২০১৮ থেকে ওই দম্পত্তির বাড়িতে পরিচারিকার কাজ করে আসছেন বছর পঞ্চাশের কল্পনা সেন। পাঁশকুড়ার মেচোগ্রামে ফ্ল্যাটে ভাড়া থাকতেন তাঁরা, সেই সূত্রে মেচোগ্রামের বাসিন্দা অভিযুক্ত কল্পনার সাথে পরিচয় হলে, সেই থেকে তাঁদের বাড়িতে পরিচারিকার কাজ পায়। কিন্তু ওই পরিচারিকার আচরণ সন্দেহজনক হওয়ায় বাড়িতে সিসিটিভি লাগিয়ে কাজে চলে যান তাঁরা, আর তাতেই ধরা পড়ল পরিচারিকার কীর্তি কলাপ। সিসিটিভিতে দেখা যায় ওই পরিচারিকা দশমাসের শিশু কন্যাকে বিছানায় তুলে আছাড় মারছে, আর সেই দৃশ্য সিসিটিভির মাধ্যমে নিজের মোবাইলে দেখতে পেয়েই ওই দম্পতি সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে এসে শিশুটিকে উদ্ধার করে। এবং পাঁশকুড়া থানায় ওই পরিচারিকার নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে । অন্যদিকে শিশু কন্যাটি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়।

0 Comments
Please do not enter any spam link in comment box