NTN BHARAT - News, Facebook Log, News, Media

ত্রিপুরায় তৃনমূল কংগ্রেসের রাজ্য কমিটি ঘোষণাঃ লক্ষ্য ২০২৩ বিধানসভা ভোট



কলকাতা: ত্রিপুরায় তৃনমূল কংগ্রেসের রাজ্য কমিটি ঘোষণা হতেই শুরু হয়ে গেল ২০২৩-এর বিধানসভা ভোটের প্রস্তুতি ৷আজ দলের তরফ থেকে এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল নতুন রাজ্য কমিটির নেতাদের নাম । পূর্বেই দলের পক্ষ থেকে ত্রিপুরার রাজ্য সভাপতি আশিসলাল সিং-এর নাম ঘোষণা হওয়ায় নবগঠিত রাজ্য কমিটিতে রাজ্য সভাপতি হিসাবে কারও নাম ঘোষণা করেনি । তবে আহ্বায়ক হিসাবে সুবল ভৌমিকের নাম ঘোষণা করেছে তৃনমূল । একইভাবে, এই কমিটিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবসহ মোট 19 জন। এ ছাড়াও কমিটিতে আছেন প্রকাশচন্দ্র দাস, কৃষ্ণধন নাথ, দেবব্রত দেবরায়।যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়  ত্রিপুরায় গিয়ে নয়া কমিটির নাম ঘোষণা করলেও বর্তমানে লম্বা সময়ের জন্য 144 ধারা জারি করায় মহালয়ার পুণ্য লগ্নে করল তৃণমূল ।এক্ষেত্রে যুব সংগঠনের আহ্বায়ক করা হয়েছে বাপটু চক্রবর্তীকে । যুব সংগঠনের ক্ষেত্রে রাজ্য কমিটিতে রয়েছেন ১১ জন সদস্যের।আগামী ২০২৩ সালে বিধানসভা ভোটে ত্রিপুরায় তৃনমূল কংগ্রেসের জয় নিশ্চিত করতেই তড়িঘড়ি নয়া কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে দল সূত্রে খবর।


 


Post a Comment

0 Comments