কোন পর্যটক দিঘাতে যেন না থাকেন। এবং সমস্ত হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনিক বিধিনিষেধের জেরে শুনশান হয়ে যায় দীঘা পর্যটন কেন্দ্র। আজ থেকে নিষেধাজ্ঞা উঠে যেতেই দীঘা পর্যটন কেন্দ্রে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। এবং সমুদ্রস্নানে মেতে উঠেছেন।
তবে কিছু সংখ্যক উৎসাহী পর্যটক দুর্যোগের মধ্যেও দীঘায় ছিলেন। তারা বেশিরভাগই হোটেল বন্দি ছিলেন। সমুদ্র স্নান তো দূরস্থ, সৈকতের পাড়েও ঘেঁসতে দেয়নি দীঘার পুলিশ প্রশাসন। অবশেষে দুর্যোগ কেটে যেতেই মনের আনন্দে সৈকতে পা মিলিয়েছেন পর্যটকরা।

0 Comments
Please do not enter any spam link in comment box