NTN BHARAT - News, Facebook Log, News, Media

উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় মৃত সিপিএম নেতা

 


নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডে ঘুরতে যাওয়াই ছিনিয়ে নিল জীবন। এই দুর্ঘটনায় মারা গেছেন পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের ২ জন পর্যটক আহত হয়েছেন রানিগঞ্জের আরও তিন বাসিন্দা দুর্ঘটনায় স্থানীয় সিপিএম নেতা কিশোর ঘটক এবং প্রাক্তন শিক্ষিকা চন্দনা খাঁ মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। ২১ অক্টোবর রানিগঞ্জ থেকে বেশ কয়েকজন মিলে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন

জানা গিয়েছে, আহত তিনজনের মধ্যে রয়েছেন সিয়ারসোল রাজবাড়ির বাসিন্দা জগন্ময় কাঞ্জিলাল তাঁর স্ত্রী আহত হয়েছেন মৃত কিশোর ঘটকের বোন তাঁদের বাগেশ্বর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃত কিশোর ঘটক সিয়ারসোল অঞ্চলের বাসিন্দা মৃত চন্দনা খাঁ রানিগঞ্জ টিডিবি কলেজ আবাসনের বাসিন্দা। সূত্রের খবর, উত্তরাখণ্ডে পর্যটকদের দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে একটি গাড়ি খাদে পড়ে যায় দুর্ঘটনায় রাজ্যের জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে দুজনের পরিচয় জানা গেলেও বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।

অন্যদিকে,উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, পিথোরাগড় জেলার মুন্সিয়ারি থেকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি বাগেশ্বরের কৌশানী যাচ্ছিল তখনই কাপকোটের শামা এলাকার জাসরৌলিতে দুর্ঘটনাটি ঘটে আরও একটি গাড়ি উল্টে যাওয়ার খবর পাওয়া গিয়েছে একটি গাড়ি মুন্সিয়ারি থেকে পশ্চিমবঙ্গের পর্যটকদের নিয়ে বাগেশ্বরে ফিরছিল।গাড়িটি উত্তরাখণ্ডের হালদওয়ানি এলাকার প্রাথমিকভাবে প্রশাসনের তরফে  আরও জানানো হয়েছে, একটি গাড়ির ব্রেক ফেল করে গিয়েছিল মুন্সিয়ারি থেকে শামা হয়ে কৌশানী যাওয়ার সময় ট্রাভেলার গাড়ি দু'টির মুখোমুখি সংঘর্ষ হয় তবে, গাড়ি দু'টির চালক সামান্য আহত হয়েছেন স্থানীয় গ্রামবাসীদের মতে, খাদে গাড়ি পড়ে যাওয়ায় ৫জন পর্যটক প্রাণ হারিয়েছেন।দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার পাশাপাশি, অন্য গাড়িটি রাস্তার উপরেই উল্টে যায় উল্টে যাওয়া গাড়িটির যাত্রীরা সকলেই অল্প বিস্তর আহত হয়েছেন পর্যটন সংস্থার তরফে জানানো হয়েছে, মোট 3টি গাড়ি ভাড়া করেছিল পর্যটকদের একটি দল সবক'টি গাড়ি কৌশানী যাচ্ছিল খাদে পড়ে যাওয়া গাড়ি থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে পর্যটন সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছেন বলে খবর 

Post a Comment

0 Comments