শিলিগুড়িঃ দুর্গাপুজো, কালীপুজোর পর আরেক দফায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এবারে ছটপুজোতেও ছুটির মোহর লাগালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াং-এ আজ এক বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আগামী ১০ ও ১১ নভেম্বর ছট পুজো উপলক্ষে বন্ধ থাকবে রাজ্যের সবকটি সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।
শারদোৎসবের ছুটির রেশ কাটতে না কাটতেই ফের ছুটির ঘোষণা রাজ্যে। ফলে খুশি সরকারি কর্মচারীরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবার ছট পুজোর ছুটির দিন একটু পরিবর্তন হচ্ছে। ছটপুজো উপলক্ষে ৯ ও ১০ নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছিল। তা পরিবর্তিত হয়ে ১০ ও ১১ নভেম্বর থাকবে ছুটি । গত তিন বছর ধরেই ছটপুজোয় দুদিন ছুটি দেওয়া হচ্ছে। এবারও তার অন্যথা হচ্ছে না। শুধু দিন পরিবর্তন হচ্ছে। একদিন করে পিছিয়ে যাচ্ছে ছুটির দিন।
প্রসঙ্গত, আগে ছট পুজোয় শুধু ছুটি পেতেন যাঁরা পুজো করতেন তাঁরাই। এখন রাজ্য সরকারের সমস্ত কর্মীরাই ছটপুজোর ছুটি পাবেন। পাশাপাশি কালীপুজো নিয়েও বেশ কয়েকটি বিষয়ে কড়াকড়ির কথা বলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, পুজোর সময় কোনও সরকারি গাড়ি ও পুলিশের গাড়ির অপব্যবহার যাতে না হয়, সেদিকে নজর রাখতে হবে প্রশাসনকে। এদিন মুখ্যমন্ত্রী এও মনে করিয়ে দেন যে, "কালীপুজোতে আনন্দ থাকলেও আমরা সকলেই যেন পলিউশন কন্ট্রোল বোর্ড-এর নিয়ম মেনে বাজির বাজার করি। গ্রীন ক্র্যাকার ব্যবহারে তিনি অনুমতি দিয়েছেন। তবে এ ক্ষেত্রে পলিউশন কন্ট্রোল বোর্ডের নিয়মাবলী মেনে চলতে হবে রাজ্যবাসীকে।"

0 Comments
Please do not enter any spam link in comment box