NTN BHARAT - News, Facebook Log, News, Media

বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গ্রেফতার ৬

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ ও STF-এর যৌথ অভিযানে উদ্ধার করা হল বিপুল পরিমাণ ফেন্সিডিল। গ্রেফতার করা হয় ৬ জন পাচারকারীকে। 

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার গোলাঘাট এলাকা দিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল ৬জন পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকাতে আগে থেকেই নাকা চেকিং বসিয়েছিল মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ ও STF-এর আধিকারিকরা। 

সেখান থেকে  পিকআপ ভ্যানটি আটক করা হয়। এবং বিপুল পরিমাণ ফেন্সিডিল বাজেয়াপ্ত করে। সাথে গ্রেফতার করা হয় অভিযুক্ত ৬ জন পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কবির সেখ, মিরাজুল ইসলাম, মিলন আসল, আসাদুল হক। এদের বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুরে। বাকি অভিযুক্ত মেহবুব আলম, লিটন ইসলাম- এর বাড়ি মুর্শিদাবাদের সাগরপারায়।

 উত্তর প্রদেশ থেকে মাদক গুলি মুর্শিদাবাদের ইসলামপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।  ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।

Post a Comment

0 Comments