নয়াদিল্লিঃ 'প্যান্ডোরা বক্স’- কাণ্ডের নথিতে এবারে উঠে এল ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল তারকা সচিন তেন্ডুলকরের নাম৷ জানা গিয়েছে, তালিকায় ৩০০-রও বেশি ভারতীয়ের নাম রয়েছে।ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস বা আইসিআইজে গোষ্ঠীর সদস্য, বিশ্বের ১১৭টি দেশের ১৫০টি সংবাদমাধ্যমের ৬০০ জন সাংবাদিক মিলে সম্প্রতি 'প্যান্ডোরা পেপারস' নামে একটি রিপোর্ট তৈরি করেছেন ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী ব্যক্তিরা কর ফাঁকি দিয়ে কিভাবে বিদেশে নিজেদের ধনরাশি বাড়িয়ে চলেছেন, তার খতিয়ান রয়েছে এই রিপোর্টে ৷ সেই তালিকাতেই সচিনের নাম উঠে এলেও তাঁর আইনজীবীর দাবি, সচিনের সমস্ত সম্পত্তির হিসেব নিয়ম মতো সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে দেওয়া আছে ৷ এই তালিকায় নাম রয়েছে আন্তর্জাতিক পপ তারকা শাকিরারও । তালিকায় রয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ বৃত্তে থাকা কয়েকজনের নাম ৷ প্রসঙ্ঙ্গত, মনে করা হচ্ছে ৫ বছর আগে প্রকাশিত 'পানামা পেপারস' – এ প্রকাশিত নামের তুলনায় প্রায় তিন গুণ বেশি নাম রয়েছে ‘প্যান্ডোরা পেপারস'।

0 Comments
Please do not enter any spam link in comment box