মালদা: মালদহের রূপকার তথা প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী গনি খান চৌধুরীর জন্ম দিবস আগামী ১লা নভেম্বর ঘটা করে পালন করতে চাইছে কংগ্রেস। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রস্তুতি সভাও হয় মালদার কোতোয়ালির কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর নিজস্ব বাসভবনে। মালদহ জেলা কংগ্রেসের জেলা ও ব্লক কমিটির নেতৃত্ব সহ বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা সেই প্রস্তুতি সভায় হাজির ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, গনি খানের জন্মদিবসে মালদা শহরের বিভিন্ন এলাকায় বাইক র্যালি, এবং গনি খানের মাজারে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানোর মাধ্যমে জন্মদিবস পালন হবে।
পাশাপাশি কোতোয়ালি বাসভবনে রক্তদান শিবির ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান হবে সারাদিনব্যাপী। এমনটাই জানান জেলা কংগ্রেস সভাপতি ও সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু বাবু)।

0 Comments
Please do not enter any spam link in comment box