পুলিশ সূত্রে খবর, আহত আইনজীবী তনভির আলম আজ সকালে তাঁর কাজিপাড়ার চেম্বার থেকে বেরনোর পর তাঁর ওপর কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। তারা ওই আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টাও করে বলে
অভিযোগ ।এরপর স্থানীয়
বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তনভিরকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রকাশ্যে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে
পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, প্রমোটারি সংক্রান্ত বিবাদের জেরেই ওই হামলা হয়েছে। আইনজীবীর হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত হয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন তনভিরের অবস্থা আশঙ্কাজনক।পুলিস সূত্রে খবর কাজিপাড়ার সফিকুল আলম রোডের এক ব্যাস্ত এলাকায় হামলা চালানো হয় তনভিরের উপরে। তিনজন দুষ্কৃতী ওই হামলার সঙ্গে জড়িত ছিল এদের মধ্যে ২ জনের নাম এখনও পর্যন্ত জানা য়াচ্ছে। এরা হল গোপী ও চাঁদ। দুজনই এলাকার দাগী অপরাধী বলে জানা যাচ্ছে। তাদের গ্রেফতার করেছে পুলিস। ওই দুজনকে তনভিরকে খুনের জন্য কোনও সুপারি দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।হামলার সময় বাড়ির দিক থেকে হেঁটে আসছিলেন তনভির। জমি ও বহুতল নির্মাণকে কেন্দ্র করে বেশ কয়েকজনের সঙ্গে বিবাদ চলছিল তনভিরের। তার জেরেই এই হামলা। দুষ্কৃতীরা এখনও অধরা। এর আগেও তার উপরে হামলা হয়েছিল। ওই ঘটনায় এলাকায় প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে র্যাফ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ রাস্তার মোড়ে তনভিরের জন্য অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। তনভির আসার পরই তার উপরে চপার নিয়ে হামলা চালানো হয়। হামলায় তরভিরের সঙ্গেই গুরুতর আহত হয়েছেন আরও একজন। তিনিও হাসপাতালে ভর্তি। এদিকে, এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব নিয়ে পুলিসের বিরুদ্ধে আঙুল তুলছেন এলাকাবাসী। তাদের দাবি, ওইসব দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিকবার পুলিসে অভিযোগ করেছিলেন তনভির ও এলাকার বেশ কয়েকজন। তার পরও পুলিশ ওইসব দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

0 Comments
Please do not enter any spam link in comment box