শিলিগুড়িঃ
শিলিগুড়িতে আয়োজিত হল SFI-এর ২৩ তম জেলা সম্মেলন। সোমবার শিলিগুড়ির খালপাড়ায় একটি
বেসরকারী হোটেলে সম্মেলনের আয়োজন করা হয় বামফ্রন্টের রাজ্য নেতৃত্বদের নিয়ে।
এদিনের সম্মেলনের মধ্যে দিয়ে দাবি তোলা হয় যে, দ্রুতই সকলকে ভ্যাকসিনের আওতায় এনে
শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। সংগঠনের জেলা সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, রাজ্য
সরকারের উদাসীনতার জন্যই আজও স্কুল, কলেজ বন্ধ। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা তলানিতে
ঠেকেছে। অনলাইন পড়াশোনার জেরে শিক্ষা থেকে বঞ্চিত গরীব ছাত্রছাত্রীরা। তাই দ্রুত
শিক্ষা প্রতিষ্ঠান খুলে পড়াশোনাকে স্বাভাবিক করার দাবি জানান।
0 Comments
Please do not enter any spam link in comment box