কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারুকার্য এবারে ফুটে উঠবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর হাতে আঁকা একটি লোগো। যেখানে স্থান পেয়েছে বিশ্ব বাংলার লোগোটিও। তার নীচেই হলুদ রংয়ের মোটা হরফে লেখা ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম। লোগোয় রাখা হয়েছে প্রতীকী দু’টি পাকা বাড়িও। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই রাজ্যের পুরসভা এলাকাগুলিতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ চলছে রাজ্য সরকারের উদ্যোগে। এই প্রকল্পের অধীনে আগামী দিনে রাজ্যজুড়ে ৫০ হাজার বাড়ি তৈরি করা হবে। পুরসভা এলাকায় নিজস্ব জমি বা বাড়ি থাকলেই এই প্রকল্পের সুবিধা মিলবে বলে জানান পুর ও নগরোন্নয়ন দফতরের এক আধিকারিক। আর এই বাড়িগুলি তৈরিতে খরচ হবে ৩ লক্ষ ৬৮ হাজার টাকা করে। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বাড়ি পিছু দেড় লক্ষ টাকা। উল্লেখ্য, নতুন এই লোগোটির আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- HOME
- NEWS
- __NATIONAL
- __INTERNATIONAL
- STATES
- __Andhra Pradesh
- __Arunachal Pradesh
- __Assam
- __Bihar
- __Chhattisgarh
- __Goa
- __Gujarat
- __Haryana
- __Himachal Pradesh
- __Jammu & Kashmir
- __Jharkhand
- __Kerala
- __Karnataka
- __Madhya Pradesh
- __Maharashtra
- __Manipur
- __Meghalaya
- __Mizoram
- __New Delhi
- __Nagaland
- __Orissa
- __Punjab
- __Sikkim
- __Tamil Nadu
- __Telangana
- __Tripura
- __Uttar Pradesh
- __Uttarakhand
- __West Bengal
- SPORTS
- BUSINESS
- ENTERTAINMENT
- WEATHER
- About
- Contact Us

0 Comments
Please do not enter any spam link in comment box