NTN BHARAT - News, Facebook Log, News, Media

প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১

সংগৃহীত ছবি

শিলিগুড়িঃ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত কয়েক’শো টন অবৈধ প্লাস্টিকের ব্যাগ। ধৃত ১। ক্রমশ দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় শহরে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি পুরনিগম। প্রশাসনের সেই নির্দেশকে শিকেয় তুলে রমরমিয়ে চলছে প্লাস্টিক ক্যারিব্যাগের অবৈধ ব্যবহার। 

                                                      সংগৃহীত ছবি

গোপন সূত্রে বেশ কয়েকদিন ধরে এমনটাই খবর আসছিল। তারই বিরুদ্ধে যৌথভাবে অভিযানে নামল ভক্তিনগর থানার পুলিশ এবং এসওজি। বুধবার গভীররাতে অভিযান চালিয়ে শিলিগুড়ি সেবকরোডের একটি বেসরকারি হাসপাতাল সংলগ্ন একটি গুদাম থেকে লক্ষাধিক টাকার প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়। 

                                                         সংগৃহীত ছবি


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক’শো টন প্লাস্টিকের ক্যারিব্যাগ মজুর করা ছিল ওই গোডাউনে। শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে প্লাস্টিকের ক্যারিব্যাগ পাঠানোর পরিকল্পনা ছিল অসাধু কারবারিদের।  

Post a Comment

0 Comments