প্রতীকী ছবি
কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। তবে যোগ দেওয়ার আগে আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, দলীয় নেত্রীর হাত থেকে এদিন তৃণমূলের পতাকা তুলে নেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও ৬ জন প্রাক্তন কংগ্রেস নেতা-সহ মোট ১০ জন। গোয়ায় আগামীকাল আরও নেতাকর্মীরা তৃণমূলে যোগ দেবেন বলে খবর। প্রসঙ্গত, গত সোমবারই কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ফালেইরো। গোয়ার ৭ বারের বিধায়ক ও ২ বারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

0 Comments
Please do not enter any spam link in comment box