NTN BHARAT - News, Facebook Log, News, Media

মদ্যপ অবস্থায় পানশালার কর্মীদের ওপর হামলা, ধরা পড়ল ৫ যুবক

 

                                                                    প্রতীকী ছবি

শিলিগুড়িঃ মদ্যপ অবস্থায় পানশালার কর্মীদের ওপর অতর্কিতে হামলা। জখম পানশালার ৪ কর্মী। অভিযোগের ভিত্তিতে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় ৫ জন যুবককে। ধৃতদের নাম সত্যজিৎ রায়, শুভম পাল, শুভজিৎ পাল, দেবজ্যোতি রায় এবং সুরজিৎ চন্দ। জানা গিয়েছে, শুক্রবার রাতে ফুলবাড়ি ক্যানেল রোডের পাশে পূর্ব ধনতলার একটি পানশালায় বেশ কয়েকজন যুবক-যুবতি একত্রিত হয়ে মদ্যপান করতে যায়। সেখানেই পানশালার কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসার একপর্যায়ে পানশালার কর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ওই যুবক-যুবতীরা। ঘটনায় আহত চারজন কর্মীর মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ফুলবাড়ির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পানশালার অন্য কর্মীরা এনজেপি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। একে একে পাকড়াও করা হয় অভিযুক্ত ৫ যুবককে। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।   


Post a Comment

0 Comments