প্রতীকী ছবি
শিলিগুড়িঃ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে আজ
আয়োজন করা হয় বিল্ডিং প্ল্যান শিবিরের। যেখানে মোট ১০০ জনের হাতে বিল্ডিং প্ল্যান
তুলে দিল শিলিগুড়ি পুরনিগম। পুরনিগম সুত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিল্ডিং প্ল্যান ও
সাইট প্ল্যান বকেয়া ছিল। আজ একটি শিবিরের মধ্যে দিয়ে প্রায় ১০০ জনের হাতে বিল্ডিং
প্ল্যান ও সাইট প্ল্যান তুলে দেন পুরপ্রশাসক গৌতম দেব ও পুরবোর্ডের অন্যান্য
সদস্যরা।
প্রতীকী ছবি
শিবির কেন্দ্র থেকে গৌতম দেব বলেন, দীর্ঘসময় ধরে শহরবাসী বিল্ডিং প্ল্যান
ও সাইট প্ল্যান থেকে বঞ্চিত। তবে বর্তমান পুরবোর্ড কাজে বিশ্বাসী। তাই সাধারণের
স্বার্থে তাদের অসুবিধের কথা ভেবে দ্রুত তাদের হাতে প্ল্যান তুলে দেওয়ার সিদ্ধান্ত
নেওয়া হয়। সোমবার আপাতত ১০০ জনের
হাতে প্ল্যান তুলে দেওয়া হল। আগামীতে এমনই মেলার মধ্য দিয়ে পাট্টা প্রদান করা হবে।



0 Comments
Please do not enter any spam link in comment box