সুংগৃহীত ছবি
শিলিগুড়িঃ প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে শিলিগুড়িতে আয়োজিত হল প্রদর্শনী মেলার। শিলিগুড়ি
সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার তরফ থেকে মোদীর জীবনী নিয়ে এই প্রদর্শনী মেলার আয়োজন
করা হয়েছে। শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের মহানন্দা পাড়ায় একটি ক্লাবে
এই মেলার আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এবং ফিতে কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন
করেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির
বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ দলের একাধিক সদস্য।সাংসদ
জয়ন্ত রায় বলেন, “সেবা ও সমর্পণ” অভিযানের একটি অংশ হিসাবে এই প্রদর্শনী মেলার আয়োজন
করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য কী কী করেছেন তাঁর
সমস্তটাই তুলে ধরা হয়েছে। আগামী দুদিন ধরে এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বলে তিনি
জানান।


0 Comments
Please do not enter any spam link in comment box