NTN BHARAT - News, Facebook Log, News, Media

বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, ধৃত দুই

                                 সংগৃহীত ছবি 

শিলিগুড়ি: তদন্তে নেমে বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃত দুই। জানা গিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে মিলন মোড়ের বাসিন্দা তোসেজি ডোমা তামাঙের বাড়ি থেকে সোনার অলংকার সহ চুরি যায় বেশ কিছু সামগ্রী। ঘটনার পরপরই প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক তোসেজি ডোমা তামাঙ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। সন্দেহভাজন বাড়ির পরিচারিকা হেমা ওঁরাওকে আটক করা হলে জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া সামগ্রীর হদিস পায় পুলিশ। মালবাজার থেকে সামগ্রী গুলি উদ্ধার করা হয়। চুরির সামগ্রী কেনার অভিযোগে জয়দেব রায় নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হেমা ওঁরাও মালবাজারে গিয়ে জয়দেব রায়ের কাছে ১৮ হাজার টাকায় সোনার একটি ব্রেসলেট বিক্রি করেছিল। এছাড়াও হেমা ওঁরাওয়ের কাছ থেকে নগদ সাড়ে ৮ হাজার টাকা সহ একটি মোবাইল ফোন এবং বেশ কিছু সামগ্রী উদ্ধার করে। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। 

Post a Comment

0 Comments