NTN BHARAT - News, Facebook Log, News, Media

অবিলম্বে পুরসভা নির্বাচন করাতে শিলিগুড়িতে গণস্বাক্ষর অভিযান বামেদের

 

                                                                       সংগৃহীত ছবি 

শিলিগুড়িঃ অন্যান্য নির্বাচন হলেও, পৌরসভা নির্বাচন না করে, সরকারি প্রশাসক দিয়ে পৌর নিগমের কাজ চালানো হচ্ছে। এরই বিরুদ্ধে সরব দার্জিলিং জেলা বামফ্রন্ট। অবিলম্বে পুর-নির্বাচন সহ বিভিন্ন দাবিতে শিলিগুড়িতে গণসাক্ষর অভিযানে নেমেছে বামেরা। বৃহষ্পতিবার শহরের হাসমিচকে অবিলম্বে পৌরসভা নির্বাচনের দাবিতে গণ সাক্ষর অভিযানের সূচনা করেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য।

                                সংগৃহীত ছবি


 পাশাপাশি গণ সাক্ষর করেন জিবেষ সরকার, নুরুল ইসলাম, জয় চক্রবর্তী সহ একাধিক বাম পন্থী নেতা কর্মী ও সমর্থকরা। জানা গিয়েছে, শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে সই সংগ্রহ করে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। জেলা বামফ্রন্ট আশাবাদী, এই সাক্ষর অভিযানে প্রায় ৫লক্ষ মানুষ যোগদান করবেন।

Post a Comment

0 Comments