NTN BHARAT - News, Facebook Log, News, Media

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন শিলিগুড়িতে

 

                                                                           প্রতীকী ছবি

শিলিগুড়িঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন শিলিগুড়ি পুরনিগমের তরফে। আজ কলেজপাড়ার সংলগ্ন চিলড্রেন পার্কে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মালদান করে শ্রদ্ধা জানান পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। মাল্যদান করেন প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী সহ অন্যরা। গৌতম দেব বলেন, কোভিড পরিস্থিতির জন্য পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন অনাড়ম্বরভাবেই পালন করা হল আজ।  

Post a Comment

0 Comments