কলকাতা : ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন। যার এপিসেন্টার ভবানীপুর। যেখানে প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর এই ভোটের আগে নিরাপত্তা নিয়ে কোনওরকম ফাঁক রাখতে নারাজ পুলিশ-প্রশাসন। তাই উপনির্বাচনের আগে কলকাতা শহরজুড়ে চলছে নাকা চেকিং।
অপ্রীতিকর ঘটনা এড়াতে আনা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। সূত্রের খবর, ১৫ কোম্পানির মধ্যে রয়েছে সিআরপিএফের ৭ কোম্পানি, বিএসএফের ৪ কোম্পানি, এসএসবি’র ২ কোম্পানি, সিআইএসএফ এবং আইটিবিপি’র ১ কোম্পানি । এঁরাই এই তিন কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থেকে নির্বাচন করতে সাহায্য করবেন।
অন্যদিকে মুর্শিদাবাদের দুটি কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও একইদিনে নির্বাচন থাকায় আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রাজনৈতিক অশান্তির অভিযোগ এলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে।
জেলাশাসক ও পুলিশ সুপারদের এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা যাতে কার্যকরী হয়, সেই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন মুখ্য সচিব।

0 Comments
Please do not enter any spam link in comment box