বেঙ্গালুরুঃ সিদ্ধার্থ শুক্লার পর হার্ট অ্যাটাকে মৃত্যু হল আরও এক জনপ্রিয় অভিনেতার প্রয়াত কন্নড় অভিনেতা পাওয়ার স্টার পুনিত রাজকুমার৷ আজ সকালে বেঙ্গালুরুর হাসপাতালে পরলোক গমন করেন তিনি ৷ মৃত্যু কালে বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। সূত্রের খবর, তাঁর মৃত্যুর পর ভক্তদের সামলাতে জেলা কমিশনার পুলিশকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার।